চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটি নির্বাচন কেন নতুন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে এক মাস। এর মধ্যে তারা মাঠ পর্যায়ের কয়েকটি নির্বাচন বেশ সফলতার সঙ্গে শেষ করেছেন। রাজনৈতিক সংস্কৃতি অনুসারে যথারীতি দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের উপরে অনাস্থার ঘোষণা দিয়েও মাঠ পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দল। গতকাল (১৪ মার্চ) লক্ষ্মীপুরে জনসভায় আগামী জাতীয় নির্বাচনে নিজ দলের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের আগে সাম্প্রতিক সময়ে বর্তমান নির্বাচন কমিশনের সামনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন। নৌকা-ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র পদসহ ২৭টি ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত নারী আসনের লড়াই হবে নির্বাচনে। রাজধানীর বেশ কাছে অবস্থিত  ২ লাখ ৭ হাজার ৩৮৪ ভোটারের এই নির্বাচনী এলাকা বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোটের সার্বিক পরিস্থিতি বর্তমান কমিশনের ওপর দেশের জনগণের আস্থা তৈরি করবে বলে আগেই ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা। বর্তমান সংসদের বাইরে থাকা বিএনপিসহ তাদের জোটভূক্ত দলগুলো আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কী নেবে না, এ নিয়ে নানা হিসাব-বিশ্লেষণের মুখে এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজ ও কূটনৈতিক বিভিন্ন মহলে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক ইতিবাচক আলোচনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারলেও বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিভিন্ন কারণে অধিকাংশ মানুষকে ভোটে অংশ নিতে হয়নি। সেই প্রেক্ষাপটে জনগণের মধ্যেও রয়েছে ভোটে অংশগ্রহণের চাহিদা। বিগত কমিশনের অধীনে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের উদাহরণ একটি মাইলফলক হিসেবে বর্তমান কমিশনের দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা মনে করি। সরকারের সার্বিক সহযোগিতা আর আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় দায়িত্ব পালনের মাধ্যমে কুমিল্লার সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা পরবর্তীতে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরিতে সহায়ক হবে বলেও আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা `পাবলিক ফিগার’ কিন্তু `পাবলিক প্রপার্টি’ নই

পরবর্তী

সৌদি ক্রাউন প্রিন্স বললেন, ট্রাম্প মুসলিমদের প্রকৃত বন্ধু

পরবর্তী

সৌদি ক্রাউন প্রিন্স বললেন, ট্রাম্প মুসলিমদের প্রকৃত বন্ধু

আইসিসির পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT