চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

আট মাস দায়িত্বপালন করার পর আইসিসির চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়াদের ১৬ মাস আগেই পদত্যাগ করলেন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন মনোহর।

দায়িত্বের এই স্বল্প সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন মনোহর। তিন মোড়ল দেশের আধিপত্য খর্ব করে আইসিসিকে একটি নিরপেক্ষ সংস্থারূপে এগিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত কাজ করে গেছেন। তার আমলেই আইসিসিতে ভারতের প্রভাব অনেকটা খর্ব হয়। এই নিয়ে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথেও বেশ দূরত্ব তৈরি হয় তার।

তিন মোড়ল নীতি রোধ করার জন্য একটি সংবিধানও প্রণয়ন করা হয় মনোহরের আমলে। এপ্রিলে আইসিসির সাধারণ সভায় এই বিতর্কিত নীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ক্ষমতা ছাড়লেন এই ভারতীয়। মনোহরের বিদায়ে তিন মোড়ল নীতি বিরোধী সংবিধান অনেকটা হুমকির মুখে পড়ে গেল।

Banglabid

ঠিক কী কারণে পদ ছেড়েছেন মনোহর সেটি জানা যায়নি। তবে বিসিসিআইয়ের সাথে আইসিসির দ্বন্দ্বে বেশ চাপে ছিলেন তিনি। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রির্চাডসনকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। সমস্ত নির্বাহী বোর্ড এবং সদস্য বোর্ডগুলোর সাথে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। ব্যক্তিগত কারণে আমি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।’

আইসিসির সমস্ত কর্মকর্তা, কর্মচারীকেও ধন্যবাদ জানিয়েছেন মনোহর।

সাবেক বিতর্কিত সভাপতি এন শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন মনোহর। এখন তার উত্তরসূরি কে হবেন সেটি জানা যাবে আইসিসির পরবর্তী সভায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি ক্রাউন প্রিন্স বললেন, ট্রাম্প মুসলিমদের প্রকৃত বন্ধু

পরবর্তী

নেতানিয়াহুকে গাড়ি থেকে নামিয়ে দেয়নি তার স্ত্রী

পরবর্তী
FILE - In this Israeli Dec. 1, 2013. file photo, Prime Minister Benjamin Netanyahu listens to his wife Sara during a meeting with the Roman Jewish Community at the Great Synagogue in Rome. A former employee at the official residence of Prime Minister Benjamin Netanyahu has filed a lawsuit alleging he was abused by the Israeli leader's wife, Sara. (AP Photo/Riccardo De Luca, File)

নেতানিয়াহুকে গাড়ি থেকে নামিয়ে দেয়নি তার স্ত্রী

সীতাকুণ্ডে অভিযানে নারী জঙ্গিসহ আটক ২

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT