চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ক্রাউন প্রিন্স বললেন, ট্রাম্প মুসলিমদের প্রকৃত বন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মুসলিমদের প্রকৃত বন্ধু’ উল্লেখ করে তার প্রশংসা করেছে সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সম্প্রতি ট্রাম্পের বিতর্কিত নিষেধাজ্ঞা মুসলিমদের লক্ষ্য করে নয় বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন সৌদি রাজবংশের প্রভাবশালী এই রাজপুত্র।

Banglabid

মঙ্গলবারের বৈঠককে ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’ বলে অভিহিত করেছেন মোহাম্মদ বিন সালমানের জ্যেষ্ঠ এক উপদেষ্টা। ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু বিষয়ক চুক্তির পর থেকে ওবামা প্রশাসনের সঙ্গে সম্পর্ক অবনতি হয় সৌদি আরবের।

এ বিষয়ে সৌদি প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ডেপুটি ক্রাউন প্রিন্সের এই সফর সবকিছুকে সঠিক লাইনে রাখবে এবং রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে।

বিবৃতির বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ‘এ সবই সম্ভব হয়েছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের সম্পর্কের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এই অঞ্চলের সমস্যার ব্যাপারে তার সঠিক দৃষ্টিভঙ্গি রয়েছে।’

Reneta

বিবৃতিতে আরো বলা হয়, ‘সৌদি আরব বিশ্বাস করে না যে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিম দেশগুলোকে লক্ষ্য করে বা ইসলাম ধর্মকে লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের ঢুকতে বাধা দেয়ার লক্ষ্যেই পদক্ষেপটি নেয়া হয়েছে।’

ট্রাম্পের প্রশংসা করে সৌদি প্রশাসন তাদের বিবৃতিতে উল্লেখ করে, ‘ইসলাম ধর্মের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প গভীর শ্রদ্ধা পোষণ করেছেন। তিনি এটাকে আসমানী ধর্মের একটি মনে করেন, যা মানবতার মহান বাণী নিয়ে এসেছিল। কিন্তু চরমপন্থিদের হাতে অপহৃত হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসৌদি আরবসৌদি প্রিন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটি নির্বাচন কেন নতুন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ?

পরবর্তী

আইসিসির পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর

পরবর্তী

আইসিসির পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর

FILE - In this Israeli Dec. 1, 2013. file photo, Prime Minister Benjamin Netanyahu listens to his wife Sara during a meeting with the Roman Jewish Community at the Great Synagogue in Rome. A former employee at the official residence of Prime Minister Benjamin Netanyahu has filed a lawsuit alleging he was abused by the Israeli leader's wife, Sara. (AP Photo/Riccardo De Luca, File)

নেতানিয়াহুকে গাড়ি থেকে নামিয়ে দেয়নি তার স্ত্রী

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT