কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরফানুল রিফাত

কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আরফানুল রিফাতের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে মনোনয়ন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৭ মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ।
মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং ভোট হবে ১৫ জুন। এই সিটিতে ইভিএমে ভোট হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



