শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘোষিত সূচির পরীক্ষা সশরীরে চলবে

সশরীরে ক্লাস বন্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, সবুজ গাছপালা ও ফুলের বাগানসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, সবুজ গাছপালা ও ফুলের বাগানসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও যেসব পরীক্ষা চলমান ছিল এবং সূচি ঘোষণা হয়েছিল সেগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরেই অনুষ্ঠিত হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬৯তম একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ঘোষিত সূচির পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

‘এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন: আমরা সশরীরে ক্লাস পরীক্ষা সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সেখানে কিছু পরিবর্তন এসেছে। আপাতত যেসকল পরীক্ষার সূচি ঘোষণা হয়েছে তা সশরীরেই নেওয়া হবে। তবে ৬ তারিখের পর সরকারি নির্দেশনা দেখে ও নতুন উপাচার্যের নির্দেশনা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…