পক্ষপাতের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে খুনের আসামীদের সরকারি দলের প্রার্থীর নির্বাচনী দায়িত্ব দেয়ার অভিযোগ এনে এ বিষয়ে প্রশাসনের নিরব ভূমিকার অভিযোগ তার। আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমা বলেছেন, পরাজয় ঠেকাতে বিএনপি প্রার্থী মিথ্যাচার করছেন।
একদিকে উন্নয়নের প্রতিশ্রুতি আর অন্যদিকে নানা শঙ্কা-অভিযোগ নিয়ে ভোটারদের মন জয়ে দিনরাত ব্যস্ত আছেন প্রার্থীরা।
নির্বাচনকে ঘিরে কুমিল্লার এক পুলিশ কর্মকর্তার অবস্থান নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ আমলে এনে ওই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়ায় ইসিকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি প্রার্থী। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এমন নিরপেক্ষ থাকলে যেকোন ফল মেনে নেবে বিএনপি।
তবে সুষ্ঠু নির্বাচনে ইসি এবং সরকার কোন হস্তক্ষেপ না করলেও বিএনপি নির্বাচনকে বির্তকিত করার সব চেষ্টাই কাজে লাগাবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী।
দুই প্রার্থীই অবশ্য নির্বাচনের সময় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://youtu.be/_1-qcB1QCBw







