চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে জেএমবি’র ৮ জঙ্গি আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় অভিযান চালিয়ে জেএমবির ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ককটেল, বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য ও জেহাদি বই।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র‌্যাব এ অভিযান চালায়। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানায়।

আটককৃতরা হচ্ছে জামাল ওরফে রাসেল জেহাদি, খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জেহাদি, নুরুল আবছার, মো: মহসিন, জাবির হাওলাদার, আকতার ওরফে মারুফ, হাফেজ মাওলানা ওমর ফারুক ও আবুল কাশেম মুন্সী। এরা প্রত্যেকেই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য এবং বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান জানান, বৃহস্পতিবার গভীর রাতে জেএমবি সদস্যদের গোপন বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় পারিজাত মার্কেটে অভিযান চালায়। এসময় এমএলএম পদ্ধতিতে অনলাইন মার্কেটিং ব্যবসার নামে জেএমবির অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রধান সমন্বয়ক রাসেল জেহাদিসহ পাঁচজনকে আটক করে।

একই সঙ্গে ওই স্থানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ককটেল, বিপুল পরিমাণ গান পাউডার, বিস্ফোরক দ্রব্য ও জঙ্গিবাদি বই উদ্ধার করে।পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব কুমিল্লা জেলার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করে।

র‌্যাব আরো জানায়, জেএমবির আটককৃত এই সদস্যরা নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, কুমিল্লা ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার করেছে। তাদের এই নেটওয়ার্কের আওতায় তথ্য প্রযুক্তি, জঙ্গিবাদ ও অস্ত্রচালনাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী বিপুল পরিমান সদস্য ছড়িয়ে রয়েছে।

Reneta

তারা যেন কোন ধরণের নাশকতা না ঘটাতে পারে তার জন্য র‌্যাবের এই জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গির‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT