কুমিল্লা

কুমিল্লায় ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা

কুমিল্লায়

কুমিল্লায় চৌদ্দগ্রামে ইটভাটায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ১৩ শ্রমিকের একজন রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

চালক ও হেলপারের পরিচয় অজ্ঞাত রয়েছে। শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, অবহেলার দায়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে তদন্ত করতে গিয়ে দুর্ঘটনার স্থান ইটভাটা কর্তৃপক্ষের কোন ধরনের গাফেলতি থাকলে তাদেরকেও মামলার আওতায় আনা হবে।

কুমিল্লা অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসনের পৃথক দুইটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা তদন্ত করছি।

শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামের নারায়ণকড়ায় একটি ইটভাটায় কয়লা বোঝাই ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হন।

দুর্ঘটনায় নিহতদের নাম- রঞ্জিত চন্দ্র রায়, মোরসালিন, মাসুম, তরুণ চন্দ্র রায়, মোহাম্মদ সেলিম, বিপ্লব, মনোরঞ্জন চন্দ্র রায়, শংকর চন্দ্র রায়, দিপু চন্দ্র রায়, অমিত চন্দ্র রায়, মৃনাল চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, কনক চন্দ্র রায়।

নিহতদের ১২ জনের বাড়ি নীলফামারি এবং ১ জনের বাড়ি রংপুরের পীরগঞ্জে।

বিষয়:কুমিল্লা ট্রাক উল্টে নিহত মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…