অপরাধ

কুমিল্লায় শ্যালকসহ ইউপি চেয়ারম্যানকে গুলির পর কুপিয়ে হত্যা

কুমিল্লায় শ্যালকসহ ইউপি চেয়ারম্যানকে গুলির পর কুপিয়ে হত্যা

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার শ্যালক দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার শ্যালক মহিউদ্দিন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে ইউপি চেয়ারম্যান মনিরসহ সাত-আট জনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:কুমিল্লা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…