শিক্ষা

কুমিল্লায় ফেসবুকে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ

Protesters hold a banner during a demonstration in Kumulia. Channel i News - চ্যানেল আই নিউজ

Group of people protesting with a banner in Kumulia, Bangladesh, related to a political or social issue. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরহাদুর রহমান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) তে পরিসংখ্যান বিভাগের কর্মচারী শায়খুল হোসাইন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) অবমাননা করার অভিযোগ উঠেছে। সেই কর্মচারীর চাকরিচ্যুতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির দাবী জানিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক মিলনায়তনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা অভিযুক্ত কর্মচারী শায়খুল হোসাইনের শাস্তি দাবি করেন। অভিযুক্ত ব্যাক্তির সঙ্গে  কথা বলতে পরিসংখ্যান বিভাগে গেলে সেখানে তাকে পাওয়া  যায়নি। পরে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ  পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তিতে শায়খুল হোসাইনের ফেসবুকে করা মন্তব্যের ছবি সংযুক্ত করা হয়। ছবিতে দেখা যায়, ইংরেজি Shaykhul Hossain নামের আইডি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়।ফেসবুকের মন্তব্যে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগের স্ক্রিনশট।. Channel i News - চ্যানেল আই নিউজ

উল্লেখযোগ্য মন্তব্য গুলো হলো, ‘তুই মর তখন বুঝবি মুজিব কেমন পিতা’, ‘তার কি বাপ নাই? আমাদের আদি পিতা আছে, নতুন করে পিরিতির পিতা বানাইতে হবে না’। এছাড়া আইডি থেকে আওয়ামীলীগ ও সজীব ওয়াজেদ জয়কে কটুক্তি করে পোস্ট শেয়ার করার ছবিও দেখা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি শায়খুল হোসাইন কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক ও তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারেরও দাবী জানানো হয়।

বিষয়:অবমাননা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…