মুন্সিগঞ্জে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে পিতা–পুত্র গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে পিতা–পুত্র গ্রেপ্তার, ঘটনাস্থলে পুলিশ ও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে পৌরসভার গণকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে পিতা–পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গণকপাড়া রাঢ়িবাড়ীর মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার পিতা মো. রবিউল আউয়াল জসিম (৬৫)।
শুক্রবার ৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।
অভিযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার চাপের মুখে অভিযুক্ত দুজনকে তাদের বাড়ি থেকে আটক করে।
পরে অভিযুক্তদের স্বজন হোসনেয়ারা হাসনাত বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।






