চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় তরুণী ও কিশোরীর আত্মহত্যা

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৭:২৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় নানার বাড়িতে ফাঁসিতে ঝুলে সুমাইয়া সুলতানা ইরিন (১৭) নামে এক তরুণী ও তামান্না আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলায় পৃথক এ দু’টি আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত দু’জনই নানা বাড়িতে থাকতো বলে জানা গেছে।

চৌদ্দগ্রামে নিহত তরুণী ইরিন উপজেলার বসন্তপুর গ্রামের মো. ইলিয়াছ মিয়ার মেয়ে ও কনকাপৈত আলহাজ্ব নুর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার নানার বাড়ি একই উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা গাজী বাড়ি থেকে পড়ালেখা করতো।

লাকসামে নিহত কিশোরী তামান্না বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ছোটবেলা থেকেই লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়নের ছিকোনীয়া গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন।

চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, কলেজছাত্রী মঙ্গলবার সকালে হিংগুলা গাজী বাড়ীর মো. আলী হায়দারের (নানা) ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য ইরিনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reneta

লাকসাম থানার পুলিশ জানিয়েছে, কিশোরী তামান্না আক্তার সোমবার রাতে নানা-নানীর অগোচরে ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা মেডিকেল কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ

পরবর্তী

যেখানে থমকে থাকল সাকিবের ক্যারিয়ার

পরবর্তী
গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

যেখানে থমকে থাকল সাকিবের ক্যারিয়ার

বক্স অফিসে তুলনাহীন অক্ষয়!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT