শিক্ষা

কুবি সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক জাহিদ

কুবি সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক জাহিদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাংলাদেশ জার্নালের মতিউর রহমান সভাপতি ও দৈনিক সংবাদের জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আইনুল হক।

এসময় অন্য দুই নির্বাচন কমিশনার কাজী ওমর সিদ্দিকী, মাহবুবুল হক ভূঁইয়া এবং বিদায়ী সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

বিভিন্ন পদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ (বাংলানিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক তানভীর সাবিক (যুগান্তর), দপ্তর সম্পাদক নাজমুল সবুজ (দৈনিক বনিক বার্তা), তথ্য ও পাঠাগার সম্পাদক শাহাদত বিপ্লব (দৈনিক আজকালের খবর), কার্যনির্বাহী সদস্য পদে মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব) ও আবু বকর রায়হান (দৈনিক মানবজমিন)।

এই কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

বিষয়:কুবি সাংবাদিক সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…