চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবি’র শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ১০

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
২:৪২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
কুবি শিক্ষার্থীরা বাসে হামলার প্রতিবাদে জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসীদের হামলায় ড্রাইভার, হেলপারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।  রোববার সকাল নয়টায় শহরের দৌলতপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহরগামী একটি বাস দৌলতপুর চৌরাস্তায় পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল ওভারটেক করার সুযোগ না পেয়ে বাসের চালকের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় বাস চালক সুমন চন্দ্র দাসকে মারধর করে মোটর সাইকেল আরোহী শান্ত (৩০) ও জালাল (২৫)।

এসময় অন্য বাসের চালক ও হেলপাররা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এতে সহযোগিতা করে তাদের একাধিক বন্ধুও দৌলতপুর চৌরাস্তার স্থানীয় দোকানদাররা।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে হামলাকারীদের একজনকে আটক করে। হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে।

আটক আরিফুলকে জিজ্ঞাসাবাদ করে অন্য সন্ত্রাসীদের পরিচয় পাওয়া যায়। তারা হলেন, মদিনগর এলাকার রাকিব (২৫) ও রণি (২৫)।

Reneta

আহত ব্যক্তি রক্তাক্ত নাক নিয়ে দাঁড়িয়ে আছেন, চারপাশে অনেকে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ আরিফুল ও মোটরসাইকেলটিকে কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয় হয়।হামলায় আহত হন বাস চালক সুমন চন্দ্র, একজন শিক্ষক, চালক রিপন, চালক বাবুল প্রামাণিকসহ আরো ৮ জন।

এদের মধ্যে গুরুতর আহত সুমন চন্দ্রকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনায় দোষীদের গ্রেপ্তারে মামলা করার জন্য প্রশাসনকে বলেছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ হতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদ আহমেদ বলেন, ‘ঘটনাস্থলটি কোতোয়ালী থানার আওতাধীন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। হলেই আমরা দোষীদের গ্রেপ্তার করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনিসুল হকের স্বপ্ন পূরণে পার্ক থেকে ওরসের স্থাপনা উচ্ছেদ

পরবর্তী

‘শাবনূরকে আমি কিংবদন্তি বা এরকম কিছু বলতে চাই না’

পরবর্তী
শাবনূরের জন্মতিনে অমিতের বন্ধুত্বতা

‘শাবনূরকে আমি কিংবদন্তি বা এরকম কিছু বলতে চাই না’

যৌন স্বাস্থ্য

যৌন স্বাস্থ্যের প্রশ্নে কে এগিয়ে: সিরি নাকি গুগল সার্চ?

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT