রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় তার ব্যবসায়ীক অংশীদার হুমায়ুন কবির হিরা ও বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার ওই দুই আসামীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আইনজীবীরা তাদের জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন।
আগামী ৩০ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) কৌশলী জাহাঙ্গীর হোসেন তুহিন।
গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার উপজেলার আলুটারি এলাকায় জাপানী নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।






