চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটক জাপানী নাগরিক হোসি কুনিও হত্যার সন্দেহভাজন ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ৩ আসামীকে হাজির করে শুনানি শেষে আদালতের বিচারক এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস. আই. কামরল ইসলাম, শুনানি শেষে ৩ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে জাপানী নাগরিক হোসিও কুনিও হত্যার সন্দেহভাজন ৩ আসামীকে অস্ত্র ও চাপাতিসহ আটক করা হয়।
পুলিশ আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন শনিবার।







