চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীর্তির দিনে হার দেখলেন কার্তিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ১০০টি ডিসমিসালের মালিক হওয়ার দিনে দলের হার দেখলেন দীনেশ কার্তিক। তার দল গুজরাট লায়ন্স ২৬ রানে হেরে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে।

রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ১১ রানের মাথায় ওপেনার ভোহরার উইকেট হারায় দলটি। কিন্তু আরেক ওপেনার হাশিম আমলা অন্যপ্রান্ত সামলে রেখে ব্যাট চালিয়ে যান। এই প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৯ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৬৫ রানের ঝকঝকে এক ইনিংস। অধিনায়ক ম্যাক্সওয়েল ৩১, শন মার্শ ৩০ এবং শেষদিকে অক্ষর প্যাটেলের ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব।

বড় লক্ষ্যকে তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে গুজরাট। চতুর্থ উইকেটে ক্রিজে নেমে দীনেশ কার্তিক দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। নিজের রেকর্ডের রাতকে আরও স্মরণীয় করে রাখতে একাই লড়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৪৪ বলে ৫৮ রানে অপরাজিত থেকে দলকে বাঁচাতে পারেননি পরাজয়ের হাত থেকে। নির্ধারিত ওভার শেষে লক্ষ্য থেকে ২৬ রান দূরে থাকতেই ১৬২ রানে থামে গুজরাটের ইনিংস। দারুণ এক ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার গেছে হাশিম আমলার ঘরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

মে ৫, ২০২৬

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT