স্পোর্টস

এক ম্যাচ খেলে বাদ সাকিব

এক ম্যাচ খেলে বাদ সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ম্যাচ খেলেই পরের ম্যাচে বাদ পড়লেন সাকিব আল হাসান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সাকিবের দল এদিন টস হেরে আগে ব্যাট  করছে।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচের আগে ইডেন গার্ডেনে বৃষ্টি নামে। তাই খেলা নির্ধারিত সময়ের চেয়ে পরে শুরু হয়েছে।

শুক্রবার গুজরাটের কাছে ৪ উইকেটে হেরে যায় নাইটরা। ওই ম্যাচে সাকিব ৩ ওভারে ৩১ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। বল খেলার সুযোগ পান একটি।

সাকিবের পরিবর্তে এদিন একাদশে ঢুকেছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

রোববার কেকেআরের একাদশে বিদেশি কোটায় খেলা অন্য তিনজন হচ্ছেন- ক্রিস ওকস, সুনীল নারিন ও নাথান কোল্টার নাইল।

কলকাতা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।

বিষয়:আইপিএল সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…