আন্তর্জাতিক

কিয়েভে ঢুকে পড়েছে রাশান বাহিনী

কিয়েভে রাশিয়ান বাহিনী প্রবেশের দৃশ্য, শহরের রাস্তায় যানবাহন ও ভবন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভে রাশান বাহিনী প্রবেশের সময়ের দৃশ্য, শহরের রাস্তায় যানবাহন ও ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার সেনারা কিয়েভে প্রবেশ করেছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে বিবিসি জানায় সেনারা এখন ওবোলোন জেলায় অবস্থান করছে। যা কিনা কিয়েভে অবস্থিত পার্লামেন্ট থেকে মাত্র ৫.৫ কিলোমিটার দূরে অবস্থিত।

একটি ভিডিওতে দেখা যায় রাশিয়ার যুদ্ধযান উত্তরাঞ্চলীয় জেলা দিয়ে কিয়েভে প্রবেশ করছে।

ইউক্রেন কর্তৃপক্ষ স্থানীয়দের লড়াই করতে অনুপ্রাণিত করছে। বাসিন্দাদের সতর্ক থেকে বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে।

বিবিসি’র কিয়েভ প্রতিনিধি সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে বিবিসি’র অনলাইন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে এক টুইট বার্তায় ইউক্রেনের সকল নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দিতে অনুরোধ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বয়স ও বর্ণ নির্বিশেষে ইউক্রেনের যে কোন নাগরিক সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন উল্লেখ করা হয় ওই টুইট বার্তায়।

টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনের আজ সবাইকে প্রয়োজন। যোগদানের সকল প্রক্রিয়াই খুব সহজ। শুধুমাত্র আপনার পাসপোর্ট আর আইডি নাম্বার সাথে করে আনুন।

https://twitter.com/i/status/1497128120746401799

 

বিষয়:ইউক্রেনে রাশিয়ার হামলা কিয়েভে রাশিয়ান সেনা রাশিয়া ইউক্রেন উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…