চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর মুর্তজার মৃত্যুদণ্ডাদেশ বাতিল করল সৌদি সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরব-মুর্তজা কুরেইরিস-মৃত্যুদণ্ডাদেশ

রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাত্র ১৩ বছর বয়সে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুর্তজা কুরেইরিসের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেছে সৌদি সরকার। শুধু তাই নয়, ২০২২ সালেই তাকে মুক্তি দেয়া হতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

তবে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতিতে দেয়া হয়নি।

মৃত্যুদণ্ড কার্যকরের সময় ঘনিয়ে আসায় এ নিয়ে দেশ-বিদেশের গণমাধ্যমগুলোতে আলোচনা শুরু হলে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। কিন্তু মৃত্যুদণ্ড বাতিলের কারণ হিসেবে কিছু জানাননি তিনি।

Banglabid

আরব বসন্তের সময় সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ১০ বছর বয়সী কিশোর মুর্তজা কুরেইরিস। বন্ধুদের সঙ্গে নিয়ে নিরস্ত্র অবস্থায় সাইকেল নিয়ে অহিংস প্রতিবাদে নেমেছিল সে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ১৩ বছর বয়সে ‘রাজনৈতিক অস্থিরতা’র দায়ে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। বিচার শেষে তাকে গ্রেপ্তারের পর থেকে বিচার চলাকালীন কারাবাসসহ প্রাথমিকভাবে মোট ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে কম বয়সের কারণে ৪ বছর সাজা কমিয়েও দেয়া হয় তার।

এরপর চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় দেয়া হয়।

Reneta

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্য মানবাধিকার সংগঠনগুলো চলতি মাসেই প্রতিবেদন প্রকাশ করে যে, মুস্তফার বিরুদ্ধে সৌদির সরকারপক্ষের আইনজীবী এমন সব অভিযোগের কথা বলে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন যেগুলো ঘটার সময় হিসেব করলে মুস্তফার বয়স ছিল মাত্র ১০ বছর।

তার মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদের ঝড় ওঠে।

গত এপ্রিলে সৌদি আরবের সুন্নি রাজপরিবার ৩৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধের অভিযোগ এনে শিরশ্ছেদ কার্যকর করে। জাতিসংঘের অভিযোগ, এদের অধিকাংশই শিয়া সংখ্যালঘু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দাবি, এদের ব্যাপারে ন্যায়বিচার করা হয়নি এবং সাজা প্রাপ্তদের অন্তত ৩ জন অপ্রাপ্তবয়স্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলমার্ক চেয়ারম্যান জেসমিনকে আত্মসমর্পণের নির্দেশ

পরবর্তী

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন চাওয়া হবে: মওদুদ

পরবর্তী

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন চাওয়া হবে: মওদুদ

আনন্দ কুমারের 'সুপার থার্টি'র সফলতায় হৃতিকের শুভেচ্ছা

সর্বশেষ

জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT