বিনোদন

কিশোর কুমারের চরিত্রে রণবীর?

কিশোর কুমারের চরিত্রে রণবীর?

উপমহাদেশের বিখ্যাত শিল্পী কিশোর কুমার বেঁচে থাকলে ৪ আগস্ট তার বয়স হতো ৯০ বছর। কিন্তু তিনি না থাকলেও চলচ্চিত্রের মধ্য দিয়ে তাঁর জীবনী তুলে ধরতে মড়িয়া বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ বসু।

অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে ভারতীয় এই কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক নির্মাণের। কিন্তু ছবিটিতে কিশোর কুমারের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা নিয়েই বহুদিন ধরে কোনো সিদ্ধান্তে পৌঁছুতে পারছেন না অনুরাগ।

সম্প্রতি কিশোর কুমারের চরিত্রে বলিউড অভিনেতা রণবীর সিংকে কাস্ট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনুরাগ। কিন্তু তাতে রাজি নন কিশোর কুমারের দুই ছেলে ও তাঁর স্ত্রী। তারা কিশোর কুমারের চরিত্রে রণবীর কাপুরকে কেউ পছন্দ করছেন না!

কয়েক দফায় কিশোর কুমারের পরিবারের সাথে বসেছেন অনুরাগ। কিশোর কুমারের চরিত্রে রণবীর ই পারফেক্ট, এমনটা বুঝিয়েছেন ও! কিন্তু তাতে কাজ হয়নি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কিশোর কুমারের পরিবারের মন মতো কাউকে খুঁজে পান কিনা অনুরাগ বসু!

বিষয়:অনুরাগ বসু কিশোর কুমার বলিউড রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…