চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর-কিশোরীদের সুরক্ষায় স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের নতুন কর্মসূচি

শাকের আদনানশাকের আদনান
১২:১২ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় নতুন কর্মসূচি শুরু করেছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন।

কর্মসূচি উদ্বোধন করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্বর্ণকিশোরীর কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরী সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধ, বয়ঃসন্ধি স্বাস্থ্য এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রকল্প শুরু হয়েছে।

৪শ’ ৯০টি উপজেলার একটি করে স্কুলে ওই কর্মসূচিতে থাকছে প্রশিক্ষণ, সচেতনতা বাড়ানোসহ নানা কার্যক্রম।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালক মো. রফিকুল ইসলাম ও নতুন প্রকল্পের পরিচালক জাহান আরা বেগমও জানালেন এই কর্মসূচির মাধ্যমে কৈশোরে জেন্ডার সংবেদনশীলতা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশার কথা।

বক্তারা বলেন, সমাজ গঠনে কিশোর-কিশোরীদের নিজেদের দক্ষ করে গড়ে তোলা উচিত।

Reneta

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম জানান বাল্য বিয়ে শিশুর জন্য ভয়াবহ এক অভিজ্ঞতা, অপূরণীয় ক্ষতি। কর্মশালায় সামাজিক সচেতনায় বাল্য বিয়ে বিরোধী একটি স্লোগানও পাঠ করেন তিনি।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সিইও ও চেয়ারপার্সন ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘ স্বর্ণ কিশোরী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সঙ্গে হয়ে যে ক্লাবটি গঠন করেছে তাকে আমরা সফল করে তুলতে চাই। এই মুহূর্তে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই কোটি মেয়ে একত্রিত হচ্ছে’।

নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন নিঃসন্দেহে একটি ভালো কাজে হাত দিয়েছে। কারণ আমাদের দেশের যে চ্যালেঞ্জগুলো আছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাল্য বিয়ে।’

প্রকল্প শুরু হয়েছে চলতি বছরের এপ্রিলে। শেষ হবে আগামী বছরের মার্চে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: স্বর্ণকিশোরী নেটওয়ার্কস্বর্ণকিশোরী ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বাজারে ভয়াবহ বিস্ফোরণে ৯ হন নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT