অন্যান্য

কিরণমালা, জলনূপুরের দখলে ঈদবাজার

কিরণমালা, জলনূপুরের দখলে ঈদবাজার

গতবছরের মতো এবছরও ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিপণি বিতানগুলোতে ভারতীয় পোশাকে ছেয়ে গেছে। ক্রেতাদের বাড়তি আকর্ষণ দিতে ভারতীয় টিভি সিরিয়ালের প্রধান চরিত্রের নামে পোশাকগুলোর নামকরণ করে থাকে বিক্রেতারা।

দেশীয় পোশাকের পরিবর্তে বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে দখল করে নিয়েছে ভারতীয় সব পোশাক।

 ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা, জি বাংলা বা হিন্দী চ্যানেল স্টার প্লাসের সিরিয়ালের নাম বা সিরিয়ালের নায়িকাদের নামগুলো দিয়ে পোশাকের নামকরণ করা হয়েছে এবছরের ঈদেও।

পাখির বিপরীতে এবার জলনূপুর, কিরণমালা, রাইকিশোরী, আকসারা, নন্দিনী, রাশি’র মতো পোশাকগুলো ঈদ কেন্দ্র করে ক্রেতারা কিনছেন।  

আবার গতবছরের অনেক নাম রয়ে গেছে এবছরেও আশিকি টু, বডি গার্ডি, রাশি, আকসারা’র মতো নামের পোশাক। বিক্রেতারা বলছেন, এসব পোশাকের নামগুলো এতই জনপ্রিয় যে ক্রেতাদের চাহিদা সর্বত্র।

বাচ্চাদের জন্য রাখা হয়েছে পাগলু, রোমিও, তিসমার খান, রা-ওয়ান, ও মাই গড এর মতো বাহারি সব নাম। এছাড়া বলিউডের  বিভিন্ন নায়ক-নায়িকাদের নাম তো রয়েছে।

অনেকে মনে করেন কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার চাহিদা এবং ক্রেতাদের আকর্ষণীয় করার জন্য ভারতীয় সিরিয়ালের নামে তারা পোশাক বিক্রি করে থাকেন।

বিষয়:রমজান রোজা শপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…