আন্তর্জাতিক

কিম জং ন্যাম হত্যায় এক নর্থ কোরীয় আটক

কিম জং ন্যাম হত্যায় এক নর্থ কোরীয় আটক

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ভাই কিম জং ন্যামের হত্যায় জড়িত সন্দেহে এক নর্থ কোরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ।

ন্যামের হত্যার দায়ে গ্রেফতার এই প্রথম এক নর্থ কোরীয় নাগরিকের নাম রি জং চল (৪৬)। এর আগে এক ইন্দোনেশীয় নারী, এক মালয়েশীয় পুরুষ এবং ভিয়েতনামের পাসপোর্টধারী আরেক নারীকে পুলিশ আটক করেছিল।

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় কিম জং ন্যামের মুখে বিষ স্প্রে করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

আটক সর্বশেষ সন্দেহভাজনকে কুয়ালালামপুরের কাছাকাছি শহর সেলাঙ্গর থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ন্যামের ময়নাতদন্ত শেষ হলেও সেটিরও ফলাফল প্রকাশ করা হয়নি এখনো। তবে মালয়েশিয়াকে তাৎক্ষণিকভাবে ন্যামের মরদেহ ফেরত দেয়ার দাবি জানিয়েছে নর্থ কোরিয়া।

বিষয়:কিম জং উন নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…