চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিমিচকে চান মেসি, ম্যানইউতে চোখ কৌতিনহোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগার শিরোপা লড়াইয়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে বার্সেলোনা। তবে চলতি মৌসুম শেষ হতে না হতেই আগামীর রূপরেখা তৈরিতে ব্যস্ত কাতালান জায়ান্টরা। সেই লক্ষ্যে দলে বড় ভূমিকা নিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। শুধু মাঠে নয়, এবার মাঠের বাইরেও দলকে তৈরি করতে চান তিনি।

আর সেই লক্ষ্যে মেসির চোখ বায়ার্ন মিউনিখের প্রথমসারির ফুটবলার জোসুয়া কিমিচের দিকে। জার্মান দলের এ রাইটব্যাককে চান এলএম টেন। বার্সাকে তিনি পরামর্শও দিয়েছেন কিমিচকে নিতে।

বর্তমানে বার্সার রাইটব্যাকে রয়েছেন নেলসন সেমেদোও এবং সার্জিও রবের্তো। এই পজিশনে একজন অভিজ্ঞ ফুটবলারকে চাইছেন মেসি। তার প্রথম পছন্দ ২৪ বছরের কিমিচ। যে ইতিমধ্যেই জার্মান জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়।

অন্যদিকে, মেসি যখন কিমিচের কথা বলছেন তখন বার্সা ছাড়তে চাচ্ছেন ফিলিপে কৌতিনহো। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার জানাচ্ছে, ক্লাব ছাড়ার কথা নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা স্প্যানিশ কয়েকজন খেলোয়াড়কে বলেছেনও ব্রাজিলিয়ান তারকা। ফলে তার গন্তব্য যে ওল্ড ট্র্যাফোর্ড, এ থেকেই বোঝা যাচ্ছে।

বার্সেলোনায় যোগ দেয়ার পর এক বছর পূর্ণ করেছেন কৌতিনহো। কিন্তু দলে নিজের জায়গা পাকা করতে পারেননি লিভারপুলের সাবেক এ মিডফিল্ডার। তার ওপর আগামী গ্রীষ্মে ডাচ তরুণ তারকা ফ্রেঙ্কি ডি জং ন্যু ক্যাম্পে পা রাখলে সুযোগ আরো কমে যাবে কৌতিনহোর। সব হিসেব করেই সময় থাকতে সরে যেতে চাইছেন ব্রাজিলিয়ান তারকা।

চাইলেই তো আবার ওল্ড ট্র্যাফোর্ডে যেতে পারবেন না কৌতিনহো। সেজন্য তাকে পাওয়ার আগ্রহ থাকতে হবে ম্যানইউর। আছে অর্থের হিসেবও। ডেইলি স্টার বলছে, ম্যানইউ যদি ৮৬ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি থাকে, তাহলেই ইংল্যান্ডে পাড়ি জমাতে পারবেন কৌতিনহো।

ট্যাগ: কৌতিনহোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার কম্বোডিয়ায় ‘ইতি, তোমারই ঢাকা’

পরবর্তী

কানাডা-অস্ট্রেলিয়া-আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’

পরবর্তী

কানাডা-অস্ট্রেলিয়া-আমেরিকায় মুক্তি পাচ্ছে 'যদি একদিন'

মাভাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নামে নির্যাতন, বিক্ষোভ

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT