চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিডস মিডিয়া এবার পা রাখছে দক্ষিণ এশিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষুদে গণমাধ্যম সংস্থা ‘এআর কিডস মিডিয়া’। মূলত ক্ষুদে গণমাধ্যমকর্মী গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের কাজ। বাংলাদেশে চার বছর সফলতার গণ্ডি পেরিয়ে এবার তারা আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে চলেছে।

এআর কিডস মিডিয়ার প্রধান নির্বাহী আরিফ রহমান শিবলি চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশে বিগত চার বছরে সাফল্য ও জনপ্রিয়তা কুড়িয়েছি আমরা। তাই এবার আরো বড় পরিসরে যাওয়ার পরিকল্পনা। এবার পুরো দক্ষিণ এশিয়ার শিশুদের নিয়ে কাজ শুরু করব আমরা।

আরিফ রহমান আরো বলেন, এবারের যাত্রাটি সম্পূর্ণ অন্যরকম। যেখানে আমরা আন্তর্জাতিক প্লাটফর্মে পা দিতে যাচ্ছি। আমাদের সাথে যোগ দেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বাচ্চারা। আরো থাকবেন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মী এবং সংবাদ পাঠকরা।আমাদের এখান থেকে কোর্স শেষ করা বাচ্চারা সরাসরি অনলাইন, টিভি চ্যানেল ও প্রিন্ট মাধ্যমে কাজের সুযোগ পাবে। ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপও নেয়া হয়েছে।

নতুন কার্যালয় উদ্বোধন নিয়ে চ্যানেল আই অনলাইনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর পর ঢাকায় একটি রেস্টুরেন্টে আমরা সর্বপ্রথম আমাদের অফিসিয়াল লোগো ও ওয়েবসাইট উন্মোচন করবো। যে অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংবাদ পাঠক, সাংবাদিক, তারকা শিল্পী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীর মানুষের আশা প্রত্যাশার কথা শুনবো আমরা। সেই অনুষ্ঠানেই নতুন কার্যালয় উদ্বোধনের তারিখ জানিয়ে দেয়া হবে।

প্রতিষ্ঠানটির প্রধান ব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর বেলায়েত হোসেন (অব.) জানান, কোর্সে আসা দেশি-বিদেশি বাচ্চাদের এবং অভিভাবকদের নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এআর কিডস এর নিজস্ব নিরাপত্তারক্ষী দল তিন স্তরে কাজ করবে।

তবে যে দলই ক্ষমতায় আসুক তারা যেন শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষার দিকে বিশেষ জোর দিয়ে কাজ করেন। এটা শুধু নির্বাচনী ইশতেহারেই সীমাবদ্ধ যেন না থাকে। সবমিলিয়ে আসন্ন নির্বাচনে শিশুবান্ধব সরকারও দেখতে চাই আমরা, বলেন মেজর বেলায়েত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডস মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT