আন্তর্জাতিক

কিডনিতে ৪২০টি পাথর

কিডনিতে ৪২০টি পাথর

চীনের হে নাসের নামের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ঝেজিয়াং প্রদেশের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির কিডনিতে দংইয়াং হাসপাতালে ২ ঘণ্টা ধরে অস্ত্রপচার করেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, দীর্ঘ দিন ধরে তেল জাতীয় ও উচ্চ ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং পানি কম পান করায় তার এই রোগ হয়েছে। গত মে মাসে হে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। ডাক্তাররা সিটিস্কেন করে দেখে তার কিডনিতে পাথরে ভরা।

অস্ত্রপচারের পর একজন চিকিৎসক বলেন, শুধু পাথরগুলো বের করতেই তাদের ৪৫ মিনিট সময় লেগেছে। এই অস্ত্রপচারের পর তার হাত-পায়ের আঙ্গুল অবস হয়ে আসছিলো।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…