চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু স্থানে হালকা বৃষ্টি হলেও প্রচণ্ড তাপদাহ চলবে আরও তিনদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
পরিবেশ
A A

দেশের কয়েক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও রাজধানী ঢাকাসহ দেশব্যাপী চলমান প্রচণ্ড তাপদাহ আরও তিনদিন চলবে। এর মধ্যে বৃষ্টিপাত শুরু হলে গরমের প্রকোপ সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ এ. কে. এম. রুহুল কুদ্দুছ বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বলেন, দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাত হবার মতো পূর্বাভাস রয়েছে। কয়েক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সারা দেশে বৃষ্টিপাত শুরু হলে চলমান তাপদাহের প্রকোপ থেকে মুক্তি মিলতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। রাজধানী ঢাকায় বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ।

বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাপমাত্রার থেকে ঘাম বেশি বিরক্তিকর। ঘামের কারণে গরমকে বেশি অসহ্য মনে হয়।অথযা সরাসরি সূর্যের নিচে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে পানিশূন্যতা থেকে রক্ষা পাওয়া যাবে।

বুধবারে সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাদাহের প্রকোপ সব থেকে বেশি রাজশাহী, পাবনা, চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে। আরও তিনদিন এ তাপদাহ বয়ে যাওয়া অব্যাহত থাকবে।

গত কয়েকদিনের তীব্র তাপদাহে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়েছে। কর্মজীবী মানুষরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিশূণ্যতাসহ নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এরই মধ্যে চিকুনগুনিয়া নামক মশাবাহিত রোগের প্রকোপও বেড়েছে। বিদ্যুৎ ঘাটতির কারণে বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে চলমান তাপদাহ জনজীবনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে।

ছবি- জাকির সবুজ

ট্যাগ: তাপদাহতাপদাহে দুর্ভোগমৃদু তাপদাহলোডশেডিং ও তাপদাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিসিং মাই হিরো শাকিব খান: শুভশ্রী

পরবর্তী

কানাডার আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি: বিএনপি

পরবর্তী
rizvi

কানাডার আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি: বিএনপি

বৈশ্বিকভাবে প্রমাণিত হলো বিএনপি সন্ত্রাসী দল: আওয়ামী লীগ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT