চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুটা ‘মুখোশ’ হলো উন্মোচিত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো সরকারি অনুদানে নির্মিত ইফতেখার শুভ’র প্রথম ছবি ‘মুখোশ’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিছুটা সময় নেন নির্মাতা। তবে আর দেরী নয়, আসছে ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শুভ।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত হলো ‘মুখোশ’ এর ট্রেলার। যেখানে কিছুটা উন্মোচিত হলো মুখোশ এর অন্তরালের গল্প। আড়াই মিনিটের ট্রেলারে দর্শক গল্পের কিছুটা আঁচ পেলেন! যথারীতি প্রশংসা পাচ্ছে ট্রেলারটি।

বিশেষ করে উচ্চাকাঙ্খী লেখক ইব্রাহিম খালেদীর চরিত্রে মোশাররফ করিম এবং সাংবাদিক চরিত্রে পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে! মোশাররফ করিমের সাথে পরীমনির জটিলতা, সম্পর্ক বুঝতে ‘মুখোশ’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

এরআগে নির্মাতা আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, ‘মুখোশ সিনেমার গান ট্রেলার ভালো না লাগলে হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই।’ নির্মাতার এই আত্মবিশ্বাসের কারণ দর্শক ট্রেলারের ঘরে দর্শকের মন্তব্য দেখলে কিছুটা আঁচ পাওয়া সম্ভব। প্রায় সবাই মুখোশ এর ট্রেলার পছন্দ করছেন।

‘মুখোশ’ এ মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রোশান, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

এরআগে ‘মুখোশ’ এর টাইটেল সং প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে। পরিচালকের ‘পেইজ নম্বর ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’।

Reneta

ট্রেলারে ‘মুখোশ’:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলংকার চৌধুরীআজাদ আবুল কালামইফতেখার শুভইরেশ যাকেরএলিনা শাম্মিজিয়াউল রোশানট্রেলারতারেক সপনপরীমনিপ্রাণ রায়ফারুক আহম্মেদমুখোশমোশাররফ করিমরাশেদ মামুন অপুরোশানলিড বিনোদনসরকারি অনুদানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT