স্পোর্টস

কিছুটা আহত মাহমুদুল্লাহ রিয়াদ

কিছুটা আহত মাহমুদুল্লাহ রিয়াদ

রিকশায় চড়ে প্র্যাকটিসে যাওয়ার সময় বাসের ধাক্কায় মাশরাফির সামান্য আহত হওয়ার দিনে প্র্যাকটিসের সময় আঙুলে ব্যথা পেয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

বিশ্বকাপ হিরো রিয়াদকে মেডিকেল রুমে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর  পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আঘাত কতোটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ফিল্ডিং অনুশীলনের সময় আঘাত পান রিয়াদ। তার বাম হাতের তর্জনি এবং মধ্যমায় চিড় ধরেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

বিষয়:বাংলাদেশ-ভারত ক্রিকেট মাশরাফি মাহমুদুল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…