চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার জামাতা রাজেশ শিকদার।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিলো দেশের কিংবদন্তি এই সংগীতশিল্পীকে। কিন্তু সুস্থ হয়ে আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার। এই আক্ষেপ শোনা গেল জামাতার কণ্ঠেও।

রাজেশ জানান, ভোর সারে চারটায় সুবীর নন্দীর মৃত্যু সংবাদটি ফোনে জানান সিঙ্গাপুরে সুবীর নন্দীর সাথে থাকা রাজেশের স্ত্রী ফাল্গুনী নন্দী।

সুবীর নন্দীর মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে, তবে কবে কখন দেশে আসতে পারেন সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাজেশ।

৩০ এপ্রিল থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। গত শনিবার থেকেই তার অবস্থা নিয়ে সন্দিহান ছিলো চিকিৎসকরা। সংশয়ে ছিলেন তার পরিবারের সদস্যরাও। কেনোনা, গত দুই দিনে (শনি ও রবিবার) তিনবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর।

Reneta

দুইবার হার্ট অ্যাটাকের পর চারটি রিং পরানো হয়েছিলো সুবীর নন্দীর হার্টে, কিন্তু এরপরেও রবিবার রাতে আবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর চিকিৎসকরাও সুবীর নন্দীর সুস্থতা নিয়ে আশা হারিয়ে ফেলেন।  

রাজেশ জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবু শেষ পর্যন্ত বাঁচানো গেলো না তাকে। উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজের দেশে আর ফিরতে পারলেন না এই সংগীতশিল্পী।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকাকালীন গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসাধীনলিড বিনোদনসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT