ক্রিকেট

কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন

কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন

পাকিস্তানের সাবেক স্পিনার আব্দুল কাদির মারা গেছেন। শুক্রবার লাহোরে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি এ লেগস্পিনার।

কাদিরের পাঁচ সন্তানের মধ্যে একমাত্র কন্যার বিয়ে হয়েছে দেশটির তারকা ব্যাটসম্যান উমর আকমলের সঙ্গে। শ্বশুরের মৃত্যুর খবর নিশ্চিত করে উমর গণমাধ্যমকে বলেছেন, হার্ট অ্যাটাকের পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পাকিস্তানের জার্সিতে ৬৭ টেস্ট ও ১০৪ ওয়ানডে খেলেছেন কাদির। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩৬৮ উইকেট আছে তার নামের পাশে। এই সেপ্টেম্বরেই ৬৪তম জন্মদিন ছিল তার, সেই ১৫ সেপ্টেম্বরের নয় দিন আগে চলে গেলেন।

বিষয়:আব্দুল কাদির পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…