চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
কাশ্মীরে ব্যস্ত বাজারে গ্রেনেড বিস্ফোরণে হতাহত, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের শ্রীনগরের ব্যস্ততম বাজারে গ্রেনেড বিস্ফোরণে ১ জনের মৃত্যু ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন এক কিশোরী ও একজন পুলিশ।

রোববার আমিরা কাদাল ব্রিজের কাছেই হরি সিং হাই মার্কেটে আচমকা ওই গ্রেনেড বিস্ফোরণ হয়। হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

শ্রীনগরের পুলিশ সুপার রাকেশ বালাওয়াল জানিয়েছেন, একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক কিশোরীও জখম হয়েছেন।  স্পিন্টারের আঘাতে ২৩ জন সাধারণ মানুষ ও এক পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

Banglabid

মধ্য কাশ্মীরের ডিআইজি অফ পুলিশ সুজিত কুমার বলেন, সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চারদিকে নিরাপত্তারক্ষী ছিলেন। সেখানে কোনও ঘাটতি ছিল না। এদিকে সাধারণ মানুষকেও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পুলিশের দাবি, সুরক্ষা বাহিনীকেই টার্গেট করা হয়েছিল। ওই পুলিশকর্মীর পায়ে আঘাত লেগেছে।

ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।পিপলস ডেমক্র্যাটিক পার্টির সভাপতি মেহেবুবা মুফতি জানিয়েছেন, ভারত ও পাকিস্তান কেউই এনিয়ে মাথা ঘামাচ্ছে না। জীবন দিয়ে মাসুল গুনছেন কাশ্মীরের সাধারণ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের অর্থ জনস্বার্থে ব্যবহারে রাষ্ট্রপতির আহ্বান

পরবর্তী

ইউক্রেনকে আবারও হুঁশিয়ারিতে যে বার্তা দিলেন পুতিন

পরবর্তী
রাশিয়া-ভ্রাদিমির পুতিন-ইইউ

ইউক্রেনকে আবারও হুঁশিয়ারিতে যে বার্তা দিলেন পুতিন

গবেষণা ফিল্ড ডে-তে অংশগ্রহণকারীরা ধানের গবেষণা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বারি’তে পুষ্টি সমৃদ্ধ ১৪ ধরণের দানাদার ফসলের গবেষণা

সর্বশেষ

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT