চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে ছবির শুটিং করার অনুরোধ মোদির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

জম্মু এবং কাশ্মীরকে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারায় যে বিশেষ রাজ্যের মর্যাদা দেয়া হয়েছিল তা বাতিল করে দেয়া হয়েছে। এছাড়াও লাদাখকে ঘোষণা করা হয়েছে নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল। বৃহস্পতিবার, ৮ আগস্ট, এই প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি হিন্দি, তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেছেন জম্মু-কাশ্মীর এবং লাদাখে ছবির শুটিং করার জন্য।

৪০ মিনিটের লম্বা বক্তৃতায় মোদি বলেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ বিশ্বের বৃহত্তম পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সময় ছিল যখন বলিউডের নির্মাতাদের প্রিয় যায়গা ছিল কাশ্মীর। কাশ্মীরে শুটিং হয়নি এমন ছবি খুঁজে পাওয়া যেন তা। কাশ্মীরের জীবনযাত্রা যেহেতু স্বাভাবিক হয়ে আসছে, তাই আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এখানে দেশের, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্রেরও শুটিং হবে।

মোদি আরও বলেন, প্রতিটি ছবির শুটিং-এ কাশ্মীরের অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি হিন্দি, তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনুরোধ করছি তারা যেন শুটিং করার স্থান হিসেবে জম্মু-কাশ্মির এবং লাদাখকে গুরুত্ব দেয়।

৩৭০ ধারা বাতিল এবং কাশ্মীরকে ভাগ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বলিউড। নির্মাতারা এই আলোচিত ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। ইতোমধ্যেই ‘আর্টিকেল ৩৭০’ এবং ‘আর্টিকেল ১৫এ’ নামে সিনেমা নির্মাণের কয়েকটি আবেদন জমা পড়েছে। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজম্মুবলিউডমোদিলিড বিনোদনশুটিংসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বপ্নের শুরু লিভারপুলের

পরবর্তী

কোরবানির বাজার দেশি গরুর দখলে

পরবর্তী

কোরবানির বাজার দেশি গরুর দখলে

পাকিস্তানের হেড কোচের দৌড়ে এগিয়ে মিসবাহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT