চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে অবরোধ: এখনই হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীরে অবরোধ-সুপ্রিম কোর্ট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ওপর আরোপিত কারফিউ ও টেলিযোগাযোগ ব্যবস্থায় নিষেধাজ্ঞাসহ সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিষয়ে এখনই হস্তক্ষেপ করতে রাজি নন দেশটির সুপ্রিম কোর্ট।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান এ অবরোধ তাৎক্ষণিকভাবে তুলে নেয়ার আবেদন জানিয়ে করা এক পিটিশনের জবাবে মঙ্গলবার সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত জানান।

সোমবার পিটিশনটি দায়ের করেছিলেন সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা।

শুনানিতে আদালত বলেন, ‘আমরা অবশ্যই স্বাভাবিক পরিস্থিতি আশা করি। কিন্তু একরাতের মধ্যে তো কিছুই করা সম্ভব নয়। আমাদেরকে সরকারের ওপর নির্ভর করতে হবে… এটি একটি স্পর্শকাতর বিষয়।’

আদালত বলেন, এমন একটি স্পর্শকাতর ইস্যু সামলানোর জন্য সরকারকেও কিছুটা সময় দিতে হবে। তাই শুনানি দু’সপ্তাহের জন্য মুলতবি করেন সুপ্রিম কোর্ট।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রহিতের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের প্রায় ৭০ বছর ধরে পেয়ে আসা স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই ফুঁসে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ।কাশ্মীর-জাতিসংঘ-উদ্বেগ-কাশ্মীরে অবরোধ

Reneta

বলতে গেলে ওই দিনের আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টেলিযোগাযোগ বিচ্ছিন্ন এবং কাশ্মীরিদের সে অঞ্চলে ঢোকা-বের হওয়া বন্ধের পাশাপাশি সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। রাস্তায় নামানো হয় সেনাবাহিনী ও প্যারামিলিটারি। তবে ৯ আগস্ট তা কিছুটা শিথিল করা হয়। লেহ ও জম্মু থেকে তুলে নেয়া হয় ১৪৪ ধারা। খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ঈদ উপলক্ষে শনিবার থেকে কারফিউ তুলে নেয়া হলেও ঈদে নিরাপত্তার বিষয়ে আশঙ্কার কথা বলে রোববার সকাল থেকে আবারও শুরু হয় কারফিউ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর ইস্যুজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT