চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সিলেটে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি তুলেছেন মুশফিকুর রহিম। লিটন দাস ও তাইজুল ইসলামের সঙ্গে তার ভালো দুটি জুটির পর শেষ বিকেলে ৩৯০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রানের। জয়ের জন্য চতুর্থ ও পঞ্চম দিন ব্যাটের সুযোগ পাচ্ছে পাকিস্তান, লক্ষ্য ৪৩৭, সিরিজে সমতা টানতে সফরকারীদের অবশ্য গড়তে হবে বিশ্বরেকর্ড।

সিলেট টেস্টের তৃতীয় দিনের বিকেলে সোমবার মুশফিকুর রহিম সেঞ্চুরির পর ১৩৭ রানে আউট হয়েছেন। তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি, ছাড়িয়ে গেছেন ১৩ শতকের মুমিনুল হককে।

পাহাড়সম লক্ষ্যের সামনে পাকিস্তান। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ তুলে জয়ের রেকর্ড গড়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের দেয়া ৪৩৭ লক্ষ্য টপকাতে উইন্ডিজের রেকর্ড ভাঙতে হবে শান মাসুদের দলকে। পাকিস্তানকে তাই গড়তে হবে ইতিহাসই।

Banglabid

চতুর্থ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চারশত রান টপকে জয়ের রেকর্ড নেই কোন দেশের। সর্বোচ্চ ৩৯৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সালে চট্টগ্রামে ওই রান তুলে জিতেছিল তারা।

টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে চারশো রান তুলে জয়ের রেকর্ড আছে মাত্র চারটি, সর্বোচ্চ ৪১৮ রান ওয়েস্ট ইন্ডিজের। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৪ করে জয়ের রেকর্ড আছে সাউথ আফ্রিকার। তৃতীয়টি অস্ট্রেলিয়ার, ৪০৪ রান করে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে। একটি ভারতের, ৪০৩ রান করে জিতেছিল উইন্ডিজদের বিপক্ষে।

পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড ৩৭৭। ২০১৫ সালে পাল্লেকেলেতে ৭ উইকেট হাতে রেখে জয়ের রেকর্ড গড়েছিল তারা লঙ্কানদের বিপক্ষে।

Reneta

সিলেটে বাংলাদেশের এগিয়ে থাকা ম্যাচে তৃতীয় দিনের সকালে শুরুতেই আউট হন নাজমুল হোসেন শান্ত। পঞ্চম উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন মুশফিক। সপ্তম উইকেটে তাইজুল ইসলামকে সাথে নিয়ে ৭৭ রানের আরও একটি জুটি গড়েন তিনি। এ জুটির সময়ে তুলে নেন নিজের ১৪তম ও দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানের তকমা।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন। ৫২ রানে আগেরদিন ফিরেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

পাকিস্তানের পেসার খুররম শেহজাদ ৪টি ও সাজিদ খান ৩টি করে উইকেট নিয়েছেন। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওভার খেলে কোন রান যোগ করতে পারেনি, উইকেটও হারায়নি।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ২৭৮ রানে। পাকিস্তান প্রথম ইনিংস শেষ করে ২৩২ রানে। বাংলাদেশ ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯০ রানে থামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজয়পাকিস্তানবাংলাদেশভারতমুশফিকলিটনলিড স্পোর্টসশানশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT