আন্তর্জাতিক

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ১১

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ১১

সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে দুইপক্ষের ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুসহ ভারতের ৭ জন ও পাকিস্তানের ৪ জন নিহত হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার পাকিস্তান রেঞ্জার্সের মর্টার হামলায় সাম্বা জেলায় মৃত্যু হয়েছে এক কিশোরীর। আহত হয়েছেন তিন গ্রামবাসী। এছাড়া পৃথক হামলায় আরো তিনজন নারী, দুই শিশু ও সেনা নিহত হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এদিন সকাল থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। রামগড় সেক্টরের ভারতীয় সেনা চৌকি ছাড়াও গ্রামগুলো লক্ষ্য করে মর্টার হানা চালায় তারা।

গোলাগুলিতে কাশ্মিরের পাকিস্তানি অংশেও চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের গণমাধ্যম।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিনে সীমান্তে পাকিস্তানের হামলায় ৮ সেনাসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৪০জন।

আর পাকিস্তানে ডন পত্রিকা জানিয়েছে একই সময়ে ভারতীয় বাহিনীর ছোড়া গোলায় ১০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

উভয়পক্ষই নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখার কাছে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে।

বিষয়:কাশ্মীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…