চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাল্পনিক সব প্রকল্প দেখিয়ে বাংলাদেশের রিজার্ভ চুরি

রেজাউল করিম রেজাউল করিম
১:৫৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

নামহীন কাল্পনিক সব প্রকল্প দেখিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে
রক্ষিত বাংলাদেশের ব্যাংকের ৮১ মিলিয়ন ইউএস ডলার চুরি করে নেয় হ্যাকাররা।
তারা কোন কোন খাতের নামে অর্থ ছাড়ের অনুরোধ জানিয়েছিল এক প্রতিবেদনে তার
বিস্তারিত তুলে ধরেছে ওয়ালস্ট্রিট জার্নাল।

এক বিলিয়ন ডলারের অনুরোধ
জানালেও চারটি প্রকল্পের জন্য আলাদা আলাদাভাবে পাঠানো অনুরোধ থেকে মোট ৮১
মিলিয়ন ডলার অর্থ ছাড়ের পর ভুয়া অনুরোধের বিষয়টি টের পায় ফেড রিজার্ভ।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সঞ্চিত বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এর বেশিরভাগটাই শেষ পর্যন্ত গিয়েছিল ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশির ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি।

Banglabid

বিশ্বখ্যাত ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে দেখা যায়, ফিলিপিন্সের মাকাতি শহর থেকে ভিন্ন ভিন্ন চারটি ব্যক্তিগত অ্যাকাউন্টের নামে অর্থ ছাড়ের অনুরোধ জানানো হয়। ফিলিপিন্স সিনেটে শুনানির পর জানানো হয়, দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৬৯টি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ ছাড়ের অনুরোধ পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

অনুরোধের ভিত্তিতে ৬ মিলিয়ন, ২০ মিলিয়ন, ২৫ মিলিয়ন ও ৩০ মিলিয়নের চারটি কিস্তিতে অর্থ ছাড় দেয় ফেড রিজার্ভ।

এছাড়া শিক্ষা ব্যবস্থা, বন সংরক্ষণ, সাবস্ক্রিপশন এবং সামরিক প্রশিক্ষণের নামে আরো হাজার হাজার ডলার অর্থ ছাড়ের অনুরোধ ছিল।

Reneta

ওয়ালস্ট্রিট জার্নাল পর্যালোচিত পেমেন্ট অর্ডার থেকে দেখা যায়, ফ্রেব্রুয়ারিতে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রচুর অর্থ ছাড়ের অনুরোধ আসে। এর মধ্যে ১৮টি ছিল বৈধ। আর ভুয়া অ্যাকাউন্ট থেকে অনুরোধ আসে একজন তথাকথিত কর্নেলের নামে। আইভরি কোস্টে নিযুক্ত বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর টেলিফোন বিল বাবদ ৭২৩ ডলার চাওয়া হয়।

তবে, সবচেয়ে বেশি অনুরোধ আসে ফিলিপিন্স থেকে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্পের পাওনা বাবদ অর্থ ছাড়ের অনুরোধ জানায় তারা। এরকম বেশ কিছু প্রকল্পের নামে অর্থ ছাড়ের অনুরোধ আসে।

ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন(আরসিবিসি) নথিতেও দেখা যায়, যেখানে অর্থ-স্থানান্তরের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করার কথা সেখানে ব্যক্তিগত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, মাইকেল এফ ক্রুজের অনুরোধের ভিত্তিতে অনির্ধারিত অবকাঠামো প্রকল্পের জন্য ৬ মিলিয়ন ডলার ছাড় দেয় ফেড।

আলফ্রেড এস ভারগার অনুরোধে ভেড়ামারা বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নের নামে ছাড় দেয়া হয় ২০ মিলিয়ন ডলার। এনরিকে ডি ভাজকুয়েজের পাঠানো অনুরোধে ২৫ মিলিয়ন ডলার ছাড় দেয়া হয় সেতু অবকাঠামো উন্নয়নের নামে।

সবচেয়ে বড় কিস্তি ৩০ মিলিয়ন ডলার ছাড় দেয়া হয় ট্রানজিটের নামে। আর এই কিস্তির জন্য অনুরোধ করেছিলেন জেসিস ক্রিস্টোফার এম লাগ্রোসাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় বালুর ট্রাকের চাপায় নিহত ৬

পরবর্তী

সৌদি সীমান্তে মর্টার হামলায় ২ বাংলাদেশিসহ আহত ছয়

পরবর্তী

সৌদি সীমান্তে মর্টার হামলায় ২ বাংলাদেশিসহ আহত ছয়

নিউইয়র্কে ইমাম হত্যায় সন্দেহভাজন একজন আটক

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT