চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালিকা প্রসাদের সেই গানে কণ্ঠ দিলেন লোপামুদ্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
লোপামুদ্রা মিত্র

লোপামুদ্রা মিত্র

‘আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি’, কালিকা প্রসাদ ভট্টাচার্যের অনবদ্য সৃস্টি এবার অন্য রূপ পেতে যাচ্ছে। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র। সঙ্গে আছে দোহার। আর গানটি থাকছে ‘ভুবন মাঝি’ অ্যালবামে। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে তৈরি এই ছবির গানগুলো নিয়ে আসছে অডিও অ্যালবাম।

মূল ছবিতে ‘আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি’ গানটি গেয়েছেন কালিকা প্রসাদ ও দোহার। ‘ভুবন মাঝি’ ছবির পরিচালক ফাখরুল আরিফিন খান এখন আছেন কলকাতায়। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, গানটি দুই দেশেই সমান জনপ্রিয়তা পেয়েছে। এই দিকটি বিবেচনা করে এবার গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র।

তিনি আরও জানান, ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল, তাই ওই সময় ছবির গানগুলো অ্যালবাম আকারে বের করা সম্ভব হয়নি। এবার একটু সময় নিয়ে অ্যালবামটি তৈরি করেছেন।

গত ২১ জুলাই শুক্রবার কলকাতার স্টুডিও ভাইব্রেশনে ‘আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি’ গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র। এবার গানটির সংগীতায়োজন করেছেন জয় সরকার।

‘ভুবন মাঝি’ অ্যালবামে থাকছে ‘ফুলে ফুলে’, ‘ধন্য ধান্য পুষ্প ভরা’, ‘আমার সোনার বাংলা’, ‘বোতলে পুরেছি’, ‘পদ্মা নদীর নৌকা ভিড়লো’, ‘আমি তোমারই নাম গাই’ গানগুলো। ছবির সবকটি গানের সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য।

‘আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি’ গানে কণ্ঠ দেওয়ার পর লোপমুদ্রা মিত্র ও অন্যরা
‘আমি তোমারই নাম গাই, আমার নাম গাও তুমি’ গানে কণ্ঠ দেওয়ার পর লোপমুদ্রা মিত্র ও অন্যরা

আগামী ১১ আগষ্ট আসছে ‘ভুবন মাঝি’ ছবির গানের অ্যালবাম। ওই দিন কলকাতার গোর্কি সদন মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানটি আয়োজন করছে গানের দল দোহার আর আইজেনস্টাইন ফিল্ম সোসাইটি। সহযোগিতায় আছে ফ্রেন্ডস অব বাংলাদেশ। অনুষ্ঠানে ‘ভুবন মাঝি’ সিনেমাটি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, মেজর (অব.) শামসুল আরেফিন, আর ‘ভুবন মাঝি’ ছবির শিল্পী ও কলাকুশলীরা।

Reneta

‘ভুবন মাঝি’ ছবিটি মুক্তি পেয়েছে গত ৩ মার্চ। আর গানের দল দোহারের সদস্য ও সংগীতশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন গত ১১ মার্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালিকাপ্রসাদ ভট্টাচার্যভুবন মাঝিলোপামুদ্রা মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT