আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে মানবতাবিরোধী অপরাধে
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন।
এর আগে ২৮ আগস্ট কাসেম আলীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শেষ হয়। ওইদিনই
৩০ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাশেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই রায় বহাল থাকেন আপিল বিভাগেও। এরপর ওই রায়ের রিভিউ আবেদন করে মীর কাসেম।
মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ হলে রাষ্ট্রপতির কাছে শুধু প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ বাকি থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর ৮ মার্চ তারিখে আপিল বিভাগের রায়েও তা বহাল রাখা হয়।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।







