চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্যকরের আগেই রেলে বর্ধিত ভাড়া

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৬:১৮ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ রেলওয়ের প্রায় সাড়ে সাত শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকর হচ্ছে ২০ ফেব্রুয়ারি। তবে যথারীতি ৫ দিন আগে থেকেই বর্ধিত ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে। ভাড়া বাড়ানো নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও রেলওয়ের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

২০ বছর পর ২০১২ সালে সর্বশেষ ভাড়া বাড়ায় রেলওয়ে। এর প্রায় ৪ বছর পর আবারো যাত্রী ও পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি কার্যকর করলো রেলওয়ে। গন্তব্য ভেদে যাত্রী ও পণ্য পরিবহনে ভাড়া বাড়ানোর হার ৬ থেকে ৯ শতাংশ।

সাশ্রয়ী এবং নিরাপদ পরিবহন হিসেবে বাংলাদেশে যাত্রীদের পছন্দের শীর্ষে এখনো রেলওয়ে। বর্ধিত ভাড়া সড়ক পরিবহনের কাছাকাছি হওয়ায় সাথে সেবার মান উন্নয়নে শুরু থেকেই দাবি ছিল যাত্রীদের।

নিম্নমানের সেবায় ক্ষুদ্ধ কয়েকজন যাত্রী জানান, সিটের অবস্থা ভালো না। দাড়িয়ে চলাফেরায় অসুবিধা। শিডিউলের চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে একজন বলেন, সকাল দশটার সময় ট্রেন ছাড়ার কথা অথচ একটা বাজলেও ছাড়ছে না।

এছাড়া ভাড়া বাড়ানোতেও অসন্তুষ্ট একজন জানান, ভাড়াতো এমনিতে বাড়তি আছেই। এরপরে আবার বাড়ালে আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে।

১২ বছরে একটি নতুন কোচও যুক্ত হয়নি রেলওয়ের বহরে। লক্কর ঝক্কর কোচ আর শিডিউল জটে বিরক্ত যাত্রীদের ক্ষোভ ব্যবস্থাপনা নিয়ে। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাড়া বাড়াক সমস্যা নাই কিন্তু সেবাটাতো দিতে হবে। টিকেট নাই, সিট নাই। সিট থাকলেও বলে নাই। এই ধরনের দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে একজন বলেন, মূল্যবৃদ্ধি হোক কিন্তু দুর্নীতিটা যাতে না থাকে।

Reneta

রেলের দুরবস্থা তুলে ধরে একজন বলেন, গাড়ির ভেতরের অবস্থা ভালো না। ওখানে তেলাপোকা থাকে। বিভিন্ন ধরনের সমস্যা। ওগুলা অন্তত আগে ঠিক করা দরকার ছিলো তারপর ভাড়া বাড়ানো দরকার ছিলো।

ভাড়া বাড়ানোর সাথে সাথে ২২ ফেব্রুয়ারি থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের ১১টি ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময়ও কমছে। তবে তা নিয়ে কোনো প্রচার নেই দেশের প্রধান স্টেশন ঢাকার কমলাপুরে।

দফায় দফায় ভাড়া বাড়িয়েও সেবার মান উন্নয়ন না হওয়া নিয়ে কথা বলেছেন রেলমন্ত্রী। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, খুব অল্প পরিমাণে ভাড়া বৃদ্ধি পাবে। রেলওয়ের লস কমিয়ে আনার জন্য আমাদের এই পদক্ষেপ। আবার সেবার মান বৃদ্ধি করার জন্যই আমাদের এই পদক্ষেপ।

চলতি অর্থবছরের মধ্যে বিদেশ থেকে আনা ২৭০টি নতুন কোচ আর বন্ধ স্টেশন চালুসহ শূন্য পদে নিয়োগ শেষ হলেই রেলওয়ের সেবা সর্বোচ্চ পর্যায়ে যাবে বলেও আশা মন্ত্রীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ রেলওয়েবাংলাদেশ রেলওয়ে-ভাড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কার্যকরের আগেই রেলে বর্ধিত ভাড়া

পরবর্তী

বই মেলার রোদ আর রিমান্ডে লেখক

পরবর্তী

বই মেলার রোদ আর রিমান্ডে লেখক

বই মেলার রোদ আর রিমান্ডে লেখক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT