চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফে বাংলাদেশের অনুপ্রেরণা যে ছবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৪৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
সুখস্মৃতির সেই ছবি

সুখস্মৃতির সেই ছবি

কার্ডিফ থেকে: বৃক্ষরাজির কোলে অনিন্দ্য সুন্দর এক স্টেডিয়াম কার্ডিফের সোফিয়া গার্ডেন। মিডিয়া সেন্টার থেকে লন ধরে প্রেস কনফারেন্স কক্ষের দিকে আগাতে থাকলে দুই পাশের দেয়ালে চোখে পড়বে অসংখ্য ছবি। ক্রিকেটের ঐতিহাসিক নানা মুহূর্ত প্রাণবন্ত হয়ে উঠেছে তাতে। সেখানে জায়গা পেয়েছে ২০০৫ সালে এই ভেন্যুতে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ দলের জয়োল্লাসের ছবিটি।

তখনকার অপরাজেয় শক্তিধর অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর গৌরব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রূপকথা হয়েই লেখা থাকবে। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির উদযাপন কিংবা সেই জয়ের মুহূর্ত, দুটিই টাইগার ক্রিকেটকে নিয়ে গেছে পরের ধাপে। সেখান থেকে বাংলাদেশ দল এখন আরও কয়েকধাপ উপরে উঠেছে ধারাবাহিক পারফরম্যান্সে।

কার্ডিফে ২০১৭ সালে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এখানে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পাওয়া বাংলাদেশের সামনে হ্যাটট্রিকের হাতছানি। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) বিশ্বকাপের হট-ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

Banglabid

অতীতের সুখকর স্মৃতি অনুপ্রেরণা যোগাবে সেটি স্বাভাবিক ব্যাপার হলেও এসব মাথায় না এনে সেরা ক্রিকেট খেলার মনছবি নিয়ে মাঠে নামতে চান বাংলাদেশ অধিনায়ক।

‘এখানে রেকর্ডের কথা যদি বলেন, দুইটা ম্যাচ খেলেছি দুটিতেই জিতেছি। খুব ভালো স্মৃতি আছে তবে একইসঙ্গে বলব, কাল তো ভিন্ন দিন। ইংল্যান্ড দুই পয়েন্ট প্রত্যাশা করছে। আমরা যেটি মাথায় রেখে শুরু করেছিলাম, সেরা ক্রিকেট খেলব, ওটা ধরে আগাতে চাইব। এটা ঠিক সুখস্মৃতি ম্যান টু ম্যান ভেরি করে, কার কেমন লাগে।’

আরও একটি হ্যাটট্রিকের সামনে বাংলাদেশ। শনিবার ফলাফল পক্ষে এলে টানা তিন বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্বাদ পাবে লাল-সবুজরা। আগের বিশ্বকাপে কী ঘটেছে সেটি যদিও খুব কাজে দেবে বলে মনে করেন না মাশরাফী। তিনি ভাবছেন নতুন দিনে নতুন শুরুর।

Reneta

‘আমার মনে হয় না সেই দুটি জয় আমাদের কোনো সাহায্য করতে পারবে। গত বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ড দল অনেক বদলে গেছে। আমার মনে হয় ফেভারিট টিম তারা। তাদের হারাতে হলে আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা সেটি নিয়েই ভাবছি।’

টানা জয়ের রেকর্ড হ্যাটট্রিকে রূপ দিতে পারলে বাংলাদেশ ক্রিকেট স্বাভাবিকভাবেই উঠে যাবে অন্য আরেক উচ্চতায়। বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতে জয় পেলে এই বাংলাদেশকে নিয়ে আলোচনাটা যে আরও বাড়বে সেটি মনে করেন মাশরাফীও। সংবাদ সম্মেলনে ইয়ন মরগানকে এক ইংলিশ সাংবাদিকের প্রশ্নটিই (বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে?) বলে দেয় কীভাবে বিশ্ব পরিমাপ করছে বাংলাদেশের উত্থানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্ডিফবাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT