চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো নিষেধ না শুনে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে এলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ইরান পরমাণু চুক্তি

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক সম্প্রদায়ের চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

এই ঘোষণাকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে তেহরান।

পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর খবরটি শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাই দিলো যুক্তরাষ্ট্র।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা এ চুক্তিকে ‘ক্ষয়িঞ্চু’, ‘পচনশীল’ এমনকি ‘উদ্ভট’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে তার কাছে ইরানের সঙ্গে করা এ পরমাণু চুক্তি লজ্জাকর।

সেই সাথে ২০১৫ সালে চুক্তি হওয়ার পর ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেগুলো আবারও আরোপ করার হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণাকে অবৈধ অভিহিত করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এভাবে চুক্তি থেকে সরে যাওয়া আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবমাননাকর ও অগ্রহণযোগ্য। আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিসহ পরমাণু কর্মসূচির জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

Reneta

ট্রাম্প সিদ্ধান্ত নেয়ার আগেও বিষয়টি ভেবে দেখতে বলে রুহানি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পরমাণু চুক্তি থেকে সরে আসলে ‘ঐতিহাসিক অনুতাপের’ সম্মুখিন হতে হবে।

ট্রাম্পের এ একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হতাশা প্রকাশ করেছে রাশিয়া। ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ।

তবে এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব ও ইসরাইল।

ক্ষমতায় গেলে বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করার ঘোষণা নির্বাচনী প্রচারণার সময়ই দিয়েছিলেন ট্রাম্প। তবে অনেক মার্কিন সামরিক উপদেষ্টাও এ চুক্তি বহাল রাখার পক্ষে ছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই চুক্তিতে অবিচল থাকতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। শেষ মুহূর্তে ট্রাম্পকে বোঝাতে ওয়াশিংটনে ছুটে যান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

তারপরেও মিত্রদের উপেক্ষা করেই একতরফা সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০১৫ সালে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় ইরান।

তবে তারা চুক্তির শর্ত লঙ্ঘন করে আরমাণবিক অস্ত্র তৈরি করছে বলে বারবার অভিযোগ করতে থাকে ইসরায়েল। শেষ পর্যন্ত নানা আলোচনা-সমালোচনার এই চুক্তি থেকে বের হয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পপরমাণু চুক্তিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT