চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে রুহানির হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, পরমাণু চুক্তি থেকে সরে আসলে ‘ঐতিহাসিক অনুতাপের’ সম্মুখিন হতে হবে।

এই চুক্তি থেকে বেরিয়ে আসবেন কিনা আগামী ১২ মে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই চুক্তির বিরুদ্ধেই তার দৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে। এমন প্রেক্ষাপটেই রুহানির এ হুঁশিয়ারি।

এই চুক্তিকে ‘পাগলাটে’ অভিহিত করে এর তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প।

২০১৫ সালে ইরানের সাথে এই চুক্তি হয় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের।  এর ফলে ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে দেশটির উপর থেকে অবরোধ তুলে নেয়া হয়।

ইরানের পরমাণু অস্ত্রের উন্নয়ন বন্ধ রাখতে এই চুক্তিকেই সেরা পথ বিবেচনা করছে ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি। যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে না আসার জন্য প্রভাবিত করারও চেষ্টা করে আসছে তারা।

Reneta

এই বিষয়ে হোয়াইট হাউজ কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য রোববার ওয়াশিংটন সফর করছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।

জাতিসংঘের পক্ষ থেকেও ট্রাম্পকে সতর্ক করে বলা হয়েছে, চুক্তি থেকে সরে না আসতে।

তবে, ১২ মে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প, যদি না কংগ্রেস ও ইউরোপীয় শক্তিরা চুক্তির ‘বিপর্যয়কর ত্রুটিগুলো’ সংশোধন না করে।  সেদিনই এই চুক্তির ১২০ দিনের রিভিও মেয়াদ শেষ হবে।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক মন্তব্যে প্রেসিডেন্ট রুহানি বলেন, এই চুক্তি বেরিয়ে আসলে আমেরিকা ‘ঐতিহাসিক অনুতাপের’ পরিণতি নিয়ে আসবে।

ট্রাম্পের যেকোন সিদ্ধান্ত মোকাবেলার জন্য ইরানের পরিকল্পনা রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

ইরান জোড় দিয়ে বলেছে, তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং চুক্তির উপর পুনরায় আলোচনা সমর্থন করে না তারা।

গত সপ্তাহে ইসরায়েল একটি ‘গোপন পরমাণু ফাইল’ প্রকাশ করে, যেখানে ইরানের একটি গোপন পরমাণু অস্ত্রের কর্মসূচির তথ্য রয়েছে বলে দাবি করে তারা। ১৫ বছর আগে থেকেই তা ছিল।

এর পরিপ্রেক্ষিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ অভিহিত করেছে ইরান।  তাদের দাবি, পুরনো অভিযোগ সম্বলিত পুরোনো এক নথি এটি, যা জাতিসংঘের পরমাণু ওয়াচডগ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি অ্যাজেন্সির (আইএইএ) নজরে ছিল।

কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই নথি আসল এবং ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি যে ‘মিথ্যার উপর নির্মিত’ তাই প্রকাশ করে।

চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ থাকবে এবং ব্যালেস্টিক মিসাইলের উন্নয়নও তা বন্ধ করে না, চুক্তির এই বিষয় নিয়েও ক্ষুদ্ধ ট্রাম্প।

ট্রাম্প বলেন, এই চুক্তি ইরানকে ১০০ বিলিয়ন ইউএস ডলারের অভাবনীয় লাভ দিচ্ছে।  আর এই অর্থ মধ্যপ্রাচ্য জুড়ে অস্ত্র, সন্ত্রাস ও নিপীড়ণের জন্য অবৈধভাবে ব্যবহার করছে তারা।

ওয়াশিংটনে দুই দিনের সফরে থাকা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এবং কংগ্রেসের বিদেশী নিতীনির্ধারণী নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।

এই মাসের শুরুতে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বৈধ উদ্বেগ নিরসনের মধ্যে দিয়েই চুক্তিটি অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরমাণু চুক্তিযুক্তরাষ্ট্র-ইরানহাসান রুহানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মে ২৩, ২০২৬

আবারও ফুটবলে ফিরছেন আন্দ্রেস ইনিয়েস্তা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ঈদে চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT