চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারোনাভাইরাস: হজ নিয়েও শঙ্কা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সেদেশে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭০ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। 

করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে সৌদি সরকার ওমরাহ পালন এবং বহির্বিশ্ব এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে। এছাড়াও দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য লকডাউন, কারফিউসহ ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা নিলেও কোনো কিছুতেই থামাতে পারছে না আক্রান্তের সংখ্যা।

প্রতিদিন যে হারে স্থানীয় সৌদি নাগরিকসহ প্রবাসীরা আক্রান্ত হচ্ছে এতে করে এই বছর হজ পালন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

Banglabid

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন তাহের বিন বানতেন রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মুসলমানদের এখনই হজের পরিকল্পনা না করে ধৈর্য ধরে পরিস্থিতি আরো স্পষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

মন্ত্রী আরও বলেছেন, সৌদি সরকার বিশ্বের মুসলমান এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এ কারণেই বিশ্বের সব মুসলমানকে অনুরোধ করবো এখনই কোন চুক্তিতে স্বাক্ষর না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ৩৭ হাজারসহ বিশ্বের ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করা কথা রয়েছে। রমজান মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে হজ পালন বন্ধ অথবা সীমিত আকারে নিয়ন্ত্রিত হজ পালন হতে পারে বলে আশা করা যাচ্ছে।

Reneta

যদিও হজ পালনে সৌদি সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়া হাজি সেবা সংস্থার চেয়ারম্যান রাফাত বিন বদর।

তিনি আশা করছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং যথানিয়মে এবছর বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগন হজ পালন করবেন।

কারোনাভাইরাসের কারণে এই বছরের হজ মৌসুমে স্থানীয়ভাবে মক্কা জেদ্দা ও মদিনায় বিভিন্ন পদে অস্থায়ী কর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ হজ মিশন জেদ্দা। প্রতিবছর বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সেবা প্রদান করার জন্য স্থানীয়ভাবে এসব হজ কর্মীদের নিয়োগ দেয়া হয়ে থাকে।

বাংলাদেশ সরকারের হজ পালনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর হজ মো. মাকসুদুর রহমান। সৌদি আরবের বর্তমান লকডাউন কারফিউ পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়োগ পরীক্ষা পুনঃনির্ধারণ করা হবে বলে তিনি জানান।

আবেদনকারী সকলকে বিজ্ঞপ্তি ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পরবর্তী তারিখ জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসশঙ্কাহজ পালন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT