কিছুদিন ধরে বি-টাউনে গুঞ্জন ছিলো সালমানের সঙ্গে বিচ্ছেদের পর লুলিয়া মুম্বাই ছেড়ে রুমানিয়া চলে গেছেন। কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ঘনিষ্ঠ বন্ধু কারিনার ঘরোয়া পার্টিতে প্রেমিকা লুলিয়াকে নিয়ে হাজির হন সাল্লু ভাই।
প্রথম মা হওয়ার আনন্দে কারিনা কাপুর খান ছোট একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন। ওই পার্টিতে সালমান লুলিয়া ছাড়াও আরো হাজির ছিলেন, মাইলাকা আরোরা, অমৃতা আরোরা, কারিশমা কাপুরসহ অনেকে। 
তবে পার্টিতে কারিনা মধ্যমনি না হয়ে হলেন সালমান ও লুলিয়া। এমনকি তারা গ্রুপ ছবি উঠিয়েছেন, যা কিনা প্রথমবার ঘটেছে। এরআগে সালমানের সঙ্গে পার্টিতে গেলেও লুলিয়া ও সালমান দূরত্ব বজায় রেখেছেন। 
তাই বলিউডে এখন বাজছে সালমানে বিয়ের সানাই হয়তো লুলিয়াকে খুব শিগগিরি খান পরিবারের একজন সদস্য করবেন ‘সুলতান’ খ্যাত সালমান খান।








