চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারিগরি শিক্ষায় এগিয়ে চলেছে নেপাল

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
১০:৫৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে নেপাল। অষ্টম শ্রেণীর পর যে কোনো শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে ছোট ছোট বিষয় নিয়ে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। শিক্ষকরা বলেছেন, ব্যবহারিক বিষয় শেখানো হয় বলে কলেজে প্রবেশ করার আগেই সুবিধা বঞ্চিত অনেকে আয় করারও সুযোগ পাচ্ছে।

দক্ষ ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনের জন্য ১৯৮৯ সালে নেপালে গঠন করা হয় কারিগরি শিক্ষা বোর্ড। মূলত ওই সময় থেকে এগিয়ে যেতে থাকে নেপালের কারিগরি শিক্ষা। নানা কর্মসূচী গ্রহণের পরেও ২০১০ সাল পর্যন্ত কারিগরি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ। তবে গত ৫ বছরে পাল্টে গেছে নেপালে শিক্ষার চিত্র। কারিগরি শিক্ষায় এখন শিক্ষার্থীর সংখ্যা ১৫ শতাংশ।

নেপালের উপার্জনের একটা বড় অংশ পর্যটন খাত থেকে আসায় অষ্টম শ্রেণীর পরই হোটেল ম্যানেজমেন্টে লেখাপড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

এই স্কুলের শিক্ষকরা বলছেন, কারিগরি বোর্ডের অধীনে পরিচালিত এই কোর্সের শিক্ষার্থীরা এইচএসসি পাসের পরপরই পাঁচ তারকা হোটেলে চাকরির সুযোগ পাচ্ছে চড়া বেতনে। সেখানে হাতেকলমে শেখানো হয়। কারিগরি শিক্ষা মূলত এমনই – একটু এগিয়ে থাকা। দশম শ্রেণীর পর ব্যবহারিক বিষয়ে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়া হয় স্কুলটিতে। কারিগরী বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ খুব বেশি বলে জানান তারা।

শিক্ষকরা বলছেন, কর্মমুখী জাতি গড়তে গত কয়েক বছর ধরে কারিগরি খাতে বিনিয়োগ করছে নেপাল।

কাঠমান্ডুর সিলভার মাউন্টেন স্কুলের নির্বাহী পরিচালক সামির থাপা বলেন, ‘২০০২ সালে ৮ জন শিক্ষার্থী নিয়ে আমরা শুরু করেছিলাম। আর এখন প্রচুর শিক্ষার্থী। এ চিত্র সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের।

Reneta

আশার কথা হচ্ছে কারিগরি শিক্ষায় লেখাপড়া করা শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছে মেয়ে শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিগরি শিক্ষানেপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT