অন্যান্য খেলা

কারাতে দ্বিতীয় সোনা আনলেন মারজান

বাংলাদেশের তৃতীয় সোনার পদক

কারাতে দ্বিতীয় সোনা আনলেন মারজান

মারজান আক্তার প্রিয়া (কারাতে)

কারাতে মেয়েদের কুমি ইভেন্টে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় সোনার পদক এনেছেন বাংলাদেশের মারজান আক্তার পিয়া।

মঙ্গলবার দিনের শুরুতে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণির কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন আল আমিন।

নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন মারজান।

আল আমিন-মারজানের সোনা জয়ের দিনে বাংলাদেশ একটি রুপাও পেয়েছে। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন ফেরদৌস।

সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতে নেন হোমায়রা আক্তার। এরপর প্রথম সোনার পদক আনেন দিপু চাকমা, তায়কোয়ান্দোতে।

সোমবার ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান। আনন্দের দিনে হতাশা ছিল শুধু ফুটবলে। ভুটান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০তে হেরে এসএ গেমসের আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

বিষয়:এসএ গেমস এসএ গেমস-২০১৯ কারাতে মারজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…