বাংলাদেশ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

সাংবাদিক রোজিনা ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়ে ফুলের তোড়া নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলাম ফুলের তোড়া নিয়ে হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আদালতে জামিনের পর মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

রোববার বিকাল ৪টা ১৮ মিনিটে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কারাগার থেকে জানানো হয়, আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর দ্রুততার সঙ্গে তা বাস্তবায়ন করা হয়েছে।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন। এরপর থেকে স্বজনরা কাশিমপুর কারাগার ফটকে রোজিনার মুক্তির অপেক্ষায় ছিলেন।

বিষয়:রোজিনা ইসলাম সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…