চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের আশা, পূর্ণশক্তির অস্ট্রেলিয়াই যাবে পাকিস্তানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্সের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা নিয়ে কিছু ক্রিকেটার উদ্বিগ্নতা প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের বিষয়ে নেতিবাচক কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে বোর্ডটির। নড়বড়ে অবস্থায় থাকা সিরিজটির ব্যাপারে অবশ্য আগ্রহী প্যাট কামিন্স। অজি টেস্ট অধিনায়ক জানিয়েছেন, পূর্ণশক্তির দল নিয়েই খেলতে যাবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দলের সফরকে কেন্দ্র করে পাকিস্তানের নিরাপত্তা উদ্যোগেও সন্তুষ্টি প্রকাশ করেছেন ডানহাতি পেসার। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে আশাবাদী কথা জানিয়েছেন কামিন্স।

‘আমার ধারণা, প্রায় পূর্ণশক্তির স্কোয়াডই পাবো আমরা। এখনো কিছু কাজ করা বাকি। আমরা অনেক তথ্য পেয়েছি এবং সেগুলো সন্তোষজনক। ট্যুর পূর্ববর্তী সকল নিরাপত্তা এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

এখনও দুজন খেলোয়াড়ের নিরাপত্তা বিষয়ক ভীতি রয়েছে বলেও জানিয়েছেন কামিন্স। দলের বাকি খেলোয়াড়রা সিরিজে খেলতে মুখিয়ে আছেন, অজি অধিনায়কের ভাষ্য এমনই।

‘দুজন খেলোয়াড় নিরাপত্তার বিষয়ে আরও জানতে চান। বাকিরা সিরিজে খেলতে বেশ আগ্রহী। শেষপর্যন্ত কেউ যদি যেতে না চায়, তার সিদ্ধান্তকেও সম্মান জানাব আমরা। তাদেরকে প্রয়োজনীয় সমর্থনও দেব।’

সবকিছু ঠিক থাকলে ১৯৯৮ সালের পর আবারও সিরিজ খেলতে সামনের মাসেই পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। আসছে মার্চের সফরে ৩টি করে টেস্ট ও ওয়ানডের পাশাপাশি একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা অজিদের।

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে বেকারত্ব তৈরি করছে ‘কোথাও নেই প্রজন্ম’

পরবর্তী

ঢাকার বাইরে বড় পরিসরে ছাদকৃষি করছেন উদ্যোক্তারা

পরবর্তী
উদ্যোক্তা বড় পরিসরে ছাদকৃষি করছেন ঢাকার বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাইরে বড় পরিসরে ছাদকৃষি করছেন উদ্যোক্তারা

প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কাদেরের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি করে কেউ ছাড় পাবে না, অভিযান অব্যাহত থাকবে: কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT